ছয় ক্যামেরার ফোন আনছে সনি

১৩ জুন, ২০১৯ ১১:১১  
নকিয়ার চেয়ে আরো এক কাঠি এগিয়ে ৬ ক্যামেররা স্মার্টফোন বাজারে আনছে সনি। সম্প্রতি এইচএমডি গ্লোবাল নকিয়া ৯ পিউরভিউ নামের ৫ ক্যামেরার স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দেয়ার পর এক্সপেরিয়া সিরিজে নতুন স্মার্টফোনে ৬ ক্যামেরা সংযুক্তি করছে সনি। টুইটারে ফোনটির ছবিও চাউর হয়েছে। সেখানে দুই সারিতে ৩টি করে ক্যামেরা রয়েছে। বলা হচ্ছে, ফোনটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। এ বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতেই এ স্মার্টফোনের দেখা মিলতে পারে। জানাগেছে, নতুন স্মার্টফোনে ছয়টি ক্যামেরার পাশাপাশি ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। তবে ওই স্টোরেজ বাড়ানোর সুবিধাও থাকবে। নতুন স্মার্টফোনের দাম ও অন্যান্য তথ্য সম্পর্কে অবশ্য আনুষ্ঠানিকভাবে  কিছু জানায়নি সনি।